রাজনীতিতে অযোগ্য ইমরান খান
আন্তর্জাতিক

রাজনীতিতে অযোগ্য ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে রাজনীতিতে অযোগ্য হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছে ইরান

শুক্রবার (২১ অক্টোবর) পাকিস্তান নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে দেশটির বিখ্যাত সংবাদ মাধ্যম ডন অনলাইন।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানের ক্ষমতায় থাকাকালীন সময়ে বিদেশি নেতাদের থেকে প্রাপ্ত উপহারের ব্যাপারে নির্বাচন কমিশনে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল সেটি ‘তোশাখানা’ মামলা হিসেবে পরিচিত।

পাকিস্তানের নির্বাচন কমিশন শুক্রবার জানিয়েছে, সংবিধানের ৬৩ (১) (পি) অনুচ্ছেদ অনুযায়ী, অসদাচারণের অভিযোগে ইমরানকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন : যুদ্ধের জন্য আমরা প্রস্তুত

ফলে ইমরানের পার্লামেন্ট সদস্য পদও খারিজ হয়ে গেছে। ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠানের কথাও বলেছে কমিশন।

প্রতিবেদনে ডন অনলাইন জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীনে পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিতে ইমরান খানকে নিষিদ্ধের পক্ষে রায় দেয়।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ৫ জন

পাকিস্তান তেহরিক ই ইনসাফের এই নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করারও প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কমিশন।

এই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন ইমরান খানের আইনজীবী গোহার খান।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইমরান খান ও তার স্ত্রী বিদেশ ভ্রমণের সময় কোটি ডলার মূল্যের বিপুল উপহার পেয়েছিলেন। এর মধ্যে ছিল বিলাসবহুল ঘড়ি, গহনা, ডিজাইনার হ্যান্ডব্যাগ ও পারফিউম।

আরও পড়ুন : ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইমরান খান কিছু উপহার সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বা সেগুলি বিক্রি করে মুনাফা কামিয়েছেন।

ওই সময় ইমরান খান জানিয়েছিলেন, তিনি জাতীয় নিরাপত্তার ভিত্তিতে কিছু উপহারের তথ্য প্রকাশ করেননি।

তবে ১০ লাখ ডলার মূল্যের আইটেম কেনার কথা স্বীকার করেছেন। পরে সেগুলো দ্বিগুণেরও বেশি দামে বিক্রি করেছেন ইমরান খান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা