নিজেদের দ্বিতীয় ম্যাচে বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দল
খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সোমবার ( ৩ অক্টোবর) সিলেটে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার জাহানারা আলমের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন লতা মন্ডল।

এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করেছে। অন্যদিকে পাকিস্তান মালয়েশিয়াকে হারিয়ে আজ দ্বিতীয় ম্যাচে লাল সবুজের প্রতিনিধিদের মোকাবেলা করছে।

এর আগে চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল পাকিস্তানের মেয়েদের বিপক্ষে জয় পেয়েছিল। সেই জয়ে আত্ম বিশ্বাসে বলিয়ান নিগার সুলতানা জ্যোতি বাহিনী আজ পাকিস্তান বধে মরিয়া।

২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। এবার ঘরের মাঠে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে ব্যস্ত লাল সবুজের প্রতিনিধিরা। এবার এশিয়া কাপে সাতটি দেশ অংশ নিচ্ছে।

স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একবার করে সবার মোকাবেলা করবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ১৫ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটের এই মাঠে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা