ছবি: সংগৃহীত
খেলা

ম্যারাডোনার সেই জার্সি নিলামে

স্পোর্টস ডেস্ক : আবারও নিলামে উঠছে ম্যারাডোনার জার্সি। ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালে তার পরিহিত জার্সিটি নিলামে উঠছে। নিলাম প্রতিষ্ঠান জুলিয়েন বিক্রির জন্য তুলবে এই জার্সি। প্রতিষ্ঠানটি দাবি করেছে, প্রয়াত সাংবাদিক হোসে মারিয়া মুনিয়েজের কাছ থেকে জার্সিটা পেয়েছে তারা।

আরও পড়ুন: ১ লাখ রোহিঙ্গাকে পুনর্বাসনের প্রস্তাব

মঙ্গলবার (২৮ জুন) আর্জেন্টাইন সময় দুপুর দুইটায় শুরু হবে নিলাম, রয়েছে অনলাইনে অংশ নেওয়ার সুযোগ।

নিলামে উঠা ম্যারাডোনার সেই জার্সির পাশে লেখা বিবরণে বলা আছে, ম্যারাডোনা কালো একটা মার্কার দিয়ে এই জার্সিতে স্বাক্ষর করেছেন এবং লিখেছেন, ‘হোসে মারিয়ার জন্য এটা। আমার ভালোবাসা নিও।’

নিলাম প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফাইনালের জার্সি হলেও আগেরটির তুলনায় এটি নিয়ে উন্মাদনা নেই বললেই চলে। রেকর্ড দামে বিক্রি হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জার্সি, অথচ ফাইনালের জার্সির জন্য প্রাক-নিলামে সর্বোচ্চ দাম উঠেছে ১৫ হাজার ডলারের।

আরও পড়ুন: ন্যাটো সম্মেলনের বিরুদ্ধে স্পেনে বিক্ষোভ

এর আগে, গত ৪ মে সর্বকালের সবচেয়ে দামি জার্সির তকমা পেয়েছিল ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে পরা ডিয়েগো ম্যারাডোনার জার্সি। ক্রীড়াজগতের স্মারক বিক্রির সব রেকর্ড পেছনে ফেলে ৯০ লাখ ডলারে বিক্রি হয়েছিল জার্সিটি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা