খেলা

মুস্তাফিজকে ঠেকাতে ভিন্নপথে কিউই

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড ভালো করেই জানে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে সাফল্য পেতে তাদের সামনে বড় বাধা হতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাই এ পেসারের বিপক্ষে ভিন্ন কিছু পরিকল্পনা আটছে কিউইরা। ক্যারিয়ারে সেরা ফর্মে আছেন মুস্তাফিজ। কিছু দিন আগে দ্বিাপক্ষিক টি-২০ সিরিজে সফরকারী অস্ট্রেলিয়াকে বলতে গেলে একাই ধ্বসিয়ে দিয়েছেন মুস্তাফিজ।

অসিদের বিপক্ষে পাঁচ ম্যাচে ফিজ ৭ উইকেট নিলেও তার ইকোনোমি রেট ছিল তিন এর নিচে। যা থেকে স্পষ্টতই বুঝা যাচ্ছে তাকে খেলতে কস্ট হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। স্বল্প রানকে পুঁজি করে বাংলাদেশের জয় পাওয়া দুই ম্যাচেই মাত্র ৯ রানে চার উইকেট করে নিয়েছেন মুস্তাফিজ।

এখানকার উইকেটে মুস্তাফিজের শক্তি মত্তার দিকটি ভালো করেই জানেন নিউজিল্যান্ড দলের ভারপ্রাপ্ত কোচ গ্লেন পকনল। তাই এ তারকা বেবালারকে চাপে রাখতে ভিন্ন পরিকল্পনার কথা জানালেন পকনল।

পকনল বলেন, মুস্তাফিজ অসাধারণ বোলিং করেছে। তার ডেলিভারিগুলো এমন সুন্দরভাবে বাস্তবায়ন করতে দেখাটা সত্যিই বিশেষ কিছু। বাংলাদেশের অন্য খেলোয়াড়দের ন্যায় মুস্তাফিজও একটা হুমকি বলে মনে করি। তাকে আমাদেও ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং তাকে কিভাবে আটকানো যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। তবে এটা নির্ভর করছে ম্যাচে নিজেদের পরিকল্পনা আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি তার ওপড়। তাকে চাপে রাখা এবং তার বিপক্ষে ভিন্ন কিছু আমাদের করতে হবে।

বাংলাদেশের কঠিন কন্ডিশনে এবং তারুণ্য নির্ভর কিউইদের হয়ে নিজ দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় কলিন ডি গ্র্যান্ডহোমকে দায়িত্ব নিতে হবে বলেও উল্লেখ করেন পকনল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা