খেলা

বঙ্গবন্ধুর জন্মদিনে সাকিব-তামিমদের শ্রদ্ধাঞ্জলি

ক্রীড়া প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সারা দেশের জনগণের মতো শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকারাও। নিজেদের সোশ্যাল মিডিয়ায় সর্বকালের শ্রেষ্ট বাঙালির জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানান সাকিব-তামিমরা।

মঙ্গলবার সাকিব আল হাসান বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান ফেসবুকের মাধ্যমে। সন্তানের জন্ম উপলক্ষে জাতীয় দল থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে জন্মদিনে শ্রদ্ধা জানান।

বিশ্বজুড়ে কোটি বাঙালির মতো তারও অনুপ্রেরণা বঙ্গবন্ধু, এমনটা উল্লেখ করে সাকিব লেখেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যা-ই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সব সময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদের দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’

বঙ্গবন্ধু আদর্শে এগিয়ে যাওয়ার ও দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখার লক্ষ্যের কথা জানান বিশ্বসেরা অলরাউন্ডার। লেখেন, ‘আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিল আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে রইল বিনম্র শ্রদ্ধা।’

সাকিবের মতো দেশের বাইরে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দলবল নিয়ে নিউজিল্যান্ডে আছেন সিরিজ খেলার অপেক্ষায়। তারই ফাঁকে জাতির জনককে শ্রদ্ধা জানান তিনি ফেসবুকে। বঙ্গবন্ধুর ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ছবি ব্যবহার করেছেন তামিম। ছবির ওপর জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি ছাড়াও লেখা ‘জাতির জনকের ত্যাগ হোক, নতুন প্রজন্মের অনুপ্রেরণা’।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা