খেলা

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : দুই কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, নবজাতক এবং সাকিবের স্ত্রী দু’জনই সুস্থ আছেন। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে অবস্থান করছেন।

বাংলাদেশ দল সীমিত ওভারের সিরিজ খেলতে নিজিল্যান্ডে অবস্থান করছে। সাকিব এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। স্ত্রী শিশির ও তৃতীয় সন্তানের পাশে থাকতেই নিউজিল্যান্ড
সফরে যাননি বিশ্বসেরা এ অলরাউন্ডার।

চলতি বছরের ১ জানুয়ারি সাকিব তার ফেসবুক পাতায় ছবিসহ একটি পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন, তৃতীয়বারের মতো বাবা হতে যাওয়ার বিষয়টি। ২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। এরপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা