খেলা

দুস্থদের ৫০ লাখ রুপির চাল দেবেন সৌরভ

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের বিস্তার রোধে ২১ দিনের জন্য সারাদেশ লকডাউন ঘোষণা করেছে ভারত সরকার। এই সংকটের সময় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন নিম্নবিত্ত মানুষ। এ অবস্থায় কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ায় তাদের বেঁচে থাকাই এখন কঠিন হয়ে পড়েছে।

ভারতে এই লকডাউনেও যেন নিম্নবিত্তরা খেয়ে-পরে বাঁচতে পারেন, সে জন্য উচ্চবিত্তদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। এরিমধ্যে অনেকে এগিয়েও এসেছেন। ক্রীড়াজগতও এর বাইরে নয়। তাদের মধ্যে একজন দেশটির সাবেক ক্রিকেট দলের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনার এই দুর্যোগের মধ্যে অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে ৫০ লাখ রুপির চাল বিতরণের উদ্যোগ নিয়েছেন।

২৫ মার্চ বুধবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সৌরভের এই উদ্যোগে অংশীদার প্রতিষ্ঠান ‘লাল বাবা রাইস’। সরকারের নির্দেশে স্কুলের মধ্যে আশ্রয় নেয়া দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে এই চাল বিতরণ করা হবে।

এর আগে বুধবার সকালে 'ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল' রাজ্যের জরুরি দাতব্য তহবিলে ২৫ লাখ রুপি দান করার ঘোষণা দেয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা