খেলা

দুবার রিটায়ার্ড আউট রোস্টন চেজ

ক্রিয়া ডেস্ক

হারিস রউফের স্টাম্পে রাখা বল লং অনে খেলে এক রান নিলেন রোস্টন চেজ। রান শেষ করেই চলে গেলেন মাঠের বাইরে। রিটায়ার্ড আউট।ঘটনাটি আজ ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির। ১৭তম ওভারের শেষ বলের পর চেজের এই ‘স্বেচ্ছা অবসর’ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন রেকর্ডের জন্ম দিয়েছে। বার্বাডোজের ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারই আইসিসির পূর্ণ সদস্যদলের প্রথম ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হলেন।

মজার বিষয় হচ্ছে, চেজের স্বেচ্ছা অবসরের ঘটনা এটুকুতেই সীমাবদ্ধ নয়। চলতি বছরের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি-টোয়েন্টিতেও তিনি রিটায়ার্ড আউট হয়েছেন। ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দুবার রিটায়ার্ড আউট হওয়ার বিরল ঘটনায় যুক্ত হয়েছেন চেজ।

চেজ আজ স্বেচ্ছায় আউট হয়েছেন দ্রুত রান তুলতে না পারায়। পাকিস্তানের ১৮৯ রান তাড়ায় ১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ১১০। ৪২ বলে ৮০ রান দরকার—এমন সমীকরণে চেষ্টা করেও বড় শট খেলতে পারছিলেন না এই বাঁহাতি। যে কারণে ১৭তম ওভারের পর ১২ বলে ১৫ রান নিয়ে মাঠই ছেড়ে যান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউটের ১২তম ঘটনা এটি। তবে আগের ১১টিই ছিল সহযোগী সদস্যদেশগুলোর। এর মধ্যে আইসিসির পূর্ণ সদস্যদেশের বিপক্ষে ঘটনা ছিল একটি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্বেচ্ছায় আউট হয়েছিলেন নামিবিয়ার ওপেনার নিকোলাস ডাভিন। সে ম্যাচে ১০ ওভারে ১২৬ রান তাড়া করতে নেমে ডাভিন ১৬ বলে ১৮ রান করে হাল ছেড়ে দিয়েছিলেন।

চেজ আজকের আগে রিটায়ার্ড আউট হয়েছিলেন এ বছরের জানুয়ারিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার সময়। এমআই এমিরেটসের বিপক্ষে ম্যাচটিতেও বড় শট খেলতে পারছিলেন না তিনি। ৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে ১২তম ওভারে নেমে ১৮তম ওভারের সময় রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছেড়ে যান। এ সময় তাঁর রান ছিল ১৩ বলে ২০।

ইএসপিএনক্রিকইনফো বলছে, চেজ টেস্ট খেলা প্রথম ক্রিকেটার, যিনি দুটি টি-টোয়েন্টি ম্যাচে রিটায়ার্ড আউট হয়েছেন। দুবার করে রিটায়ার্ড আউট হওয়া অন্য ব্যাটসম্যানরা হচ্ছেন ইংল্যান্ডের জো ক্লার্ক (আবুধাবি নাইট রাইডার্স ও মেলবোর্ন রেনেগেডস) ও হেভিট জ্যাকসন (ফ্রান্স জাতীয় দল)।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস শহীদ উদ্দীন চৌধুরী এনির!

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা