খেলা

এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড

খেলা ডেস্ক

এক ওভারে ৪৫ রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়েছেন আফগানিস্তানের তারকা ওপেনার উসমান গনি। যা ইতিপূর্বে কেউ কখনও চিন্তাও করতে পারেননি।

ইংল্যান্ডের টি-টেন লিগে ব্যাটিং তাণ্ডব চালিয়ে এই রেকর্ড গড়েন উসমান গনি। তিনি মাত্র ৪৩ বলে ১৭টি ছক্কা আর ১১টি চারের সাহায্যে ১৫৩ রানে নজির গড়েন।

১ অগাস্ট শুক্রবার ইসিএস টি-টেন লিগে মুখোমুখি হয় লন্ডন কাউন্টি ক্রিকেট বনাম গিলফোর্ড। এই ম্য়াচে লন্ডন কাউন্টির হয়ে খেলেন আফগানিস্তানের ওপেনার উসমান গনি। এক ওভারেই তিনি ৪৫ রান সংগ্রহ করেন।

গিলফোর্ডের বোলার বিল এর্নির ওভারে তিনি এই রেকর্ড গড়েন। এর্নির এই ওভারে উসমান ৫ ছক্কা এবং ৩টি চার হাঁকিয়ে ৪২ রানের রেকর্ড গড়েন। পাশাপাশি এই ওভারে ২ নো বল এবং একটি ওয়াইড বল হয়েছে। ফলে, আরও তিনটে রান যোগ হয়েছে।

পেশাদার ক্রিকেটে এটা অবশ্যই এক ওভারে সর্বাধিক রানের বিশ্ব রেকর্ড। ইতিপূর্বে, আর কোনও ব্যাটসম্যান ৬ বলে এত বেশি রান করতে

২৮ বছর বয়সি উসমান গনি আফগানিস্তান ক্রিকেট দলের ওপেনার। ২০১৪ সালে ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয়। ২০১৫ সালে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন। আফগানিস্তানের হয়ে তিনি এখনও পর্যন্ত ১৭ ওয়ানডে এবং ৩৫টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন।

গিলফোর্ডের বিরুদ্ধে উসমান মাত্র ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংর্স ইনিংস খেলেন। এই ইনিংসে রয়েছে ১৭ ছয় এবং ১১ চার। ইতিমধ্যে তার স্ট্রাইক রেট ছিল ৩৫৫.৮১। এই বিধ্বংসী ব্যাটিংয়ে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের বিশাল স্কোর গড়ে। তার ওপেনিং পার্টনার ইসমাইল ওয়াহারমানিও ১৯ বলে ৬১ রান করেন।

টার্গেট তাড়া করতে নেমে গিলফোর্ড কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা ১৫৫ রান তুলেছে। লন্ডন কাউন্টি ৭১ রানে জয়লাভ করে।


সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা