খেলা

 সব পুরস্কার নিয়ে গেলেন ডি ভিলিয়ার্স

ক্রিয়া প্রতিবেদক


এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকানদের আক্ষেপ বাড়িয়েই দিলেন হয়তো।৪১ বছর বয়সী এই ব্যাটসম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লুসিএল) যেভাবে খেলেছেন, তাতে দেশকে আরও অনেক কিছু দিতে পারতেন—এমন আক্ষেপ বাড়ারই কথা। গতকাল টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে ৬০ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করা ইনিংসটিতে চার মেরেছেন ১২টি, ছক্কা ৭টি।

ফাইনালের আগে ডি ভিলিয়ার্স ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেও। তাঁর এমন দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস তো শিরোপা জিতেছেই, সেই সঙ্গে প্রায় সব ব্যক্তিগত পুরস্কারও হাতে তুলেছেন ডি ভিলিয়ার্সই।

শনিবার রাতে এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান চ্যাম্পিয়নস ২০ ওভারে করে ৫ উইকেটে ১৯৫। ওপেনার শারজিল খান সর্বোচ্চ ৪৪ বলে ৭৬ রান করেন। অন্যদের মধ্যে উমর আমিন ৩৬, আসিফ আলী ২৮ ও শোয়েব মালিক করেন ২০ রান।

তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস শুধু হাশিম আমলার উইকেটটিই হারিয়েছে। দ্বিতীয় উইকেটে জেপি ডুমিনির সঙ্গে অবিচ্ছিন্ন ১২৫ রানের জুটি গড়ে দল জিতিয়ে মাঠ ছাড়েন ডি ভিলিয়ার্স। ইনিংসের মাঝে হ্যামস্ট্রিংয়ের চোট পেলেও খেলা চালিয়ে গেছেন ‘৩৬০ ডিগ্রি’খ্যাত এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস ম্যাচ জিতে নেয় ১৯ বল হাতে রেখে।

টুর্নামেন্টে নিজের তৃতীয় সেঞ্চুরিতে শিরোপা জেতানোর পর স্বাভাবিকভাবেই ফাইনাল সেরা হয়েছেন ডি ভিলিয়ার্স। তবে এখানেই শেষ নয়, তাঁর হাতে উঠেছে মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আর গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কারও। অর্থাৎ, এক ম্যাচেই জিতেছেন চারটি পুরস্কার। ফাইনালের একমাত্র ব্যক্তিগত পুরস্কার যেটি অন্য কেউ পেয়েছেন, সেটি হচ্ছে পাকিস্তানের শারজিলের ‘ফ্যান ফ্যাবারিট লিজেন্ড’।

এ ছাড়া টুর্নামেন্ট সর্বোচ্চ ৪৩১ রান ও ৩ সেঞ্চুরি করে ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছেন ডি ভিলিয়ার্সই।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা