সংগৃহীত ছবি
খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডকে বিশেষ বার্তা

স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশ নিতে আজ দিবাগত রাতে টিম টাইগার্স দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করবে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশকে শুভকামনা জানিয়ে একটি বার্তা দিয়েছেন স্কোয়াডের বাইরে থাকা ওপেনার লিটন কুমার দাস। যেখানে তিনি নিজেকে এই মুহূর্তে বাংলাদেশের ‘বড় সমর্থক’ এবং ‘১৬তম’ সদস্য হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিটন লিখেছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫–এর অসাধারণ এই দলকে শুভকামনা। আমার বিশ্বাস– আকর্ষণীয় এই টুর্নামেন্টে দল নিজেদের সেরাটা দিয়ে খেলবে। টাইগাররা কীভাবে খেলে সেটি পুরো বিশ্বকে দেখিয়ে দাও!’

এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের না থাকা নিয়ে লিটন লেখেন, ‘আমি স্কোয়াডে যুক্ত হতে পারিনি। কিন্তু বিষয়টি আমাকে এখন দলের সবচেয়ে বড় সমর্থকে পরিণত করেছে। আমি প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করব। তোমরা ভিন্ন ভূমিকায় তোমাদের এই ১৬তম সদস্যকে পাবে!’

আরও পড়ুন: শৈশবের ক্লাবে ফিরলেন নেইমার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেই ঘোষণা আগেই দিয়েছিল বিসিবি। আজ নতুন করে মেহেদী হাসান মিরাজকে টুর্নামেন্টটির জন্য সহ-অধিনায়ক করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের স্কোয়াডে আছেন চার পেসার। অভিজ্ঞ তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন দুই তরুণ তারকা তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। দলের প্রায় ফিক্সড ওপেনার হিসেবে গত কয়েকদিন ধরেই একসঙ্গে ব্যাটিং অনুশীলন করেছেন তানজিদ তামিম এবং সৌম্য সরকার। এ ছাড়া তাদের ব্যাকাপ হিসেবে থাকছেন পারভেজ হোসেন ইমন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

ফ্যাসিস্টবিরোধী দলগুলোর ঐক্যের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা