জেদ্দায় আরেকটি চার্টার্ড ফ্লাইট চালু করছে বিমান
জাতীয়

জেদ্দায় আরেকটি চার্টার্ড ফ্লাইট চালু করছে বিমান

নিজস্ব প্রতিবেদক:

প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার সুবিধার্থে আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি বলছে, দীর্ঘদিন দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশি কর্মীরা দেশে ফিরতে পারছেন না। প্রবাসীদের চাহিদা থাকায় বিমান জেদ্দায় ধারাবাহিক চার্টার্ড ফ্লাইটের অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর আরেকটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

দেশে ফিরতে আগ্রহী প্রবাসী যাত্রীদের বিমানের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে প্রবেশ করে নাম নিবন্ধন করার জন্য বলেছে বিমান। সঙ্গে অবশ্যই পাসপোর্ট ও ইকামার কপি নিবন্ধন লিংকে আপলোড করার কথাও বলা হয়।

ভাড়া ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।

করোনার কারণে গত মার্চ থেকে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে। ফলে গত ছয় মাসে দেশটিতে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে রাষ্ট্রয়াত্ত এই উড়োজাহাজ সংস্থা।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা