মসজিদে বিস্ফোরণ, ক্ষতিপূরণ স্থগিত চেয়ে আপিল
জাতীয়

মসজিদে বিস্ফোরণ, ক্ষতিপূরণ স্থগিত চেয়ে আপিল

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (১৩ সেপ্টেম্বর) আপিল করেছেন তিতাস গ্যাসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান।

তিনি বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছি। আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হতে পারে। আবেদনের পক্ষে শুনানি করবেন এ এম আমিন উদ্দিন।’

গত বুধবার (০৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ক্ষতিগ্রস্ত পরিবারপ্রতি পাঁচ লাখ টাকা করে প্রদানের নির্দেশ দেন। একই সঙ্গে রুল জারি করেন।

৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে গত ৭ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সঙ্গে ছিলেন রিটকারী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।

বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

গত ০৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩১ জনের মৃত্যু হয়। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দগ্ধ আরো পাঁচজন রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা