জাতীয়

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন (ডিজিএলটি) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় এ সম্মেলনে বিএসএফ প্রতিনিধিদল যোগদান করতে ঢাকায় আসতে পারছে না।

তিনি জানান, উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায় পূর্ব নির্ধারিত এ সীমান্ত সম্মেলনটি (ডিজিএলটি) ১৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা ছিল। এ সম্মেলনে বিএসএফ প্রতিনিধিদল তাদের নিজস্ব প্লেন নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফের প্লেনের কারিগরি সমস্যা দেখা দেওয়ার কারণে বিএসএফ প্রতিনিধিদল ১৩ সেপ্টেম্বর ঢাকায় আসতে পারছে না বলে জানিয়েছে।

শরিফুল ইসলাম জানান, এ কারণে পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর ২০২০) অনুযায়ী আজ থেকে (ডিজিএলটি)-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না। পরে এ সম্মেলনের সময়সূচি নির্ধারণ করা হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা