বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ে বৈঠক কাল শুরু
জাতীয়

বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ে বৈঠক কাল শুরু

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সেসের (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক ঢাকায় রোববার (১৩ সেপ্টেম্বর) শুরু হচ্ছে। ছয়দিনব্যাপী এ বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। তবে সীমান্ত হত্যা ইস্যুটি বেশি প্রাধান্য পাবে।

বিজিবি সদর দপ্তর পিলখানায় রোববার (১৩ সেপ্টেম্বর) দ্বিবার্ষিক এ আলোচনায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

অন্যদিকে ভারত প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএসএফের ডিজি রাকেশ আস্তানা। বৈঠক চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বৈঠকে বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্র্র, পররাষ্ট্র্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিভাগ ও সংস্থার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, বৈঠকে সীমান্ত হত্যা ছাড়াও সীমান্তে মাদক চোরাচালান, নিষিদ্ধ ও ক্ষতিকারক ওষুধ এবং অস্ত্র-গোলাবারুদ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ রোধসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা