সংগৃহীত ছবি
জাতীয়

বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্য সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আরও পড়ুন : দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে পুলিশ

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক। আমরা অনেক রকম আইডিয়া নিয়ে আলোচনা করেছি। যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করছে, বাংলাদেশের অবস্থা বোঝে। তাদের এ ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন : একুশে বইমেলার উদ্বোধন বিকেলে

অর্থনৈতিক কোন ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যাবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা আমাদের সহায়তা করতে চায়। কোন কোন খাতে সেটি এখন বলা যাবে না। সেগুলো নিয়ে আলোচনা চলছে।

আপনারা কোনো সহযোগিতা চেয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ নিশ্চয়ই। এখন সেটি নির্ভর করে তারা কীভাবে আমাদের সহযোগিতা করতে চায়। আমি বলেছি আপনারা তো এখানে বহুদিন ধরে আছেন। আমাদের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। সুতরাং আপনারা দেখেন কীভাবে কী অফার করতে পারেন।

আরও পড়ুন : ইজতেমায় আসা ২ মুসল্লির মৃত্যু

বাংলাদেশ একটি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে, সেক্ষেত্রে কোনো সহযোগিতা চেয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ সেটাই তো। সাহায্য চাই। বলেছে দেখছি কী করা যায়।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমরা খুব ভালো একটি আলোচনা করেছি। যুক্তরাজ্য ও বাংলাদেশ কীভাবে অর্থনৈতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে। আমরা সমর্থন করেছি সাসটেইনেবল বাংলাদেশ গড়তে। বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা তাদের পাশে আছি। কারণ আমরা উন্নয়নশীল দেশ গঠনে সবসময়ই তাদের সঙ্গে রয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা