সংসদের মুলতবি অধিবেশন শুরু
জাতীয়

সংসদের মুলতবি অধিবেশন শুরু

সান নিউজ ডেস্ক:

জাতীয় সংসদে আজ মুলতবি অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধীদলীয় সদস্যরা উপস্থিত আছেন।

অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন ও জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের কার্যক্রম স্থগিত করা হয়। এরপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর বার্ষিক প্রতিবেদন ২০১৮-২০১৯ সংসদে উত্থাপন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। পরে আইন প্রণয়ন কার্যক্রম শুরু হয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দুটি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি বিল পাসের কথা রয়েছে। এছাড়া অনির্ধারিত আলোচনা হতে পারে।

গত ৬ সেপ্টেম্বর থেকে চলতি সংসদের নবম অধিবেশন শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে অধিবেশনে কঠোর স্বাস্থ্য সতর্কতা অনুসরণ করা হয়েছে। শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প সংখ্যক সংসদ সদস্য অধিবেশনে অংশ নিচ্ছেন।

সান নিউজ/আরএইচ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা