প্রধানমন্ত্রী বিকালে জিসিএয়ের আঞ্চলিক অফিস উদ্বোধন করবেন
জাতীয়

বিকেলে জিসিএ-এর আঞ্চলিক অফিস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে জিসিএয়ের উদ্বোধন করার কথা রয়েছে।

অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে দক্ষিণ এশীয় দেশগুলোর মন্ত্রীরা বক্তব্য দেবেন। এছাড়া গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভারকুইজেনও বক্তব্য দেবেন বলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানের পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বক্তব্য দেবেন।

পরে দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কর্মরত বৈশ্বিক সংস্থার প্রতিনিধিরা জিসিএ সাউথ এশিয়া পার্টনারশিপ ফোরামের অংশগ্রহণ করবেন।

প্যানেল আলোচনার পর ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিমেটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ হোসেন ইয়ুথ অ্যাডাপ্টেশন নেটওয়ার্কের উদ্বোধন করবেন।

জিসিএ আঞ্চলিক কেন্দ্রটি ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনে অবস্থিত। ঢাকায় আঞ্চলিক অভিযোজন কেন্দ্রের (জিসিএ) উদ্বোধনী অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে।

সান নিউজ/ আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা