ভারত-বাংলাদেশ জেসিসি বৈঠক শিগগিরই
জাতীয়

ভারত-বাংলাদেশ জেসিসি বৈঠক শিগগিরই

নিজস্ব প্রতিবেদক:

দু’দেশের যৌথ পরামর্শ কমিশনের (জেসিসি) বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। টেলিফোন সংলাপে এ বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) টুইটারে ড. এস জয়শঙ্কর এ তথ্য জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর টুইটারে লেখেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে উষ্ণ আলোচনা হয়েছে। দু’দেশের যৌথ পরামর্শ কমিশনের (জেসিসি) বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে। আমাদের নেতাদের লক্ষ্য অনুসারে আমরা তা বাস্তবায়নে একযোগে কাজ করে যাবো।’

এর পর পরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন।

এ সময় মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ জেসিসি সভা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে তারা নীতিগতভাবে সম্মত হয়েছেন। এই সভা এ মাসের শেষে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

করোনার কারণে ভারতের আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন এস জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার গত ১৮-১৯ আগস্ট ঢাকা সফরকালেও জেসিসি বৈঠক খুব শিগগিরই অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছিল। সে অনুসারে শিগগিরই এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সান নিউজ/বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা