জাতীয়

প্রকল্পের ব্যয়ে অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রকল্পের ব্যয় নির্ধারণের সময়, বর্তমান প্রয়োজন ও ভবিষ্যৎ সম্ভাবনা বিচার করে অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রগতি টাওয়ার নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় নির্মিতব্য ভবনের আর্কিটেকচারাল প্ল্যান পর্যালোচনাপূর্বক চূড়ান্তকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন শিল্পমন্ত্রী।

শিল্পসচিব কে এম আলী আজমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সভায় শিল্পমন্ত্রী প্রগতি টাওয়ার নির্মাণের জন্য ডিজাইনের কাজ দ্রুত সম্পাদন করে নির্মাণ কাজ শুরু করার তাগিদ দেন।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর সুদৃশ্য ভবনের মতো দৃষ্টিনন্দন করে প্রগতি টাওয়ার নির্মাণ করতে হবে। তিনি বলেন, প্রগতি টাওয়ার নির্মাণের ব্যয় পুনরায় পর্যালোচনা করা প্রয়োজন। প্রগতি টাওয়ারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের কারখানাসমূহে উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র স্থাপন করা হলে বাণিজ্যিকভাবে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড লাভবান হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদ, মো. হেলাল উদ্দিন এনডিসি, এ কে এম শামসুল আরেফীন, কাজী সাখাওয়াত হোসেন, ফৌজিয়া নাহার ইসলাম, প্রধান স্থপতি আ স ম আমিনুর রহমান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মো. রইছ উদ্দিন, প্রকল্প পরিচালক দেবাশিষ সাহা প্রমুখ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা