ছবি: সংগৃহীত
জাতীয়

পৌষের প্রথম দিন আজ

নিজস্ব প্রতিনিধি: হেমন্ত বিদায় নিয়ে আজ শীত ঋতুর প্রথম দিন। পৌষকে বলা হয় শীতের মাস। পৌষে ঘাসের ডগায় শিশির বিন্দুতে সূর্যের হাসি প্রকৃতির নিয়মিত ছবি হয়ে থাকে।

আরও পড়ুন: আজ মহান বিজয় দিবস

পৌষ আর মাঘ মাস শীতকাল। পৌষের শুরু থেকেই কুয়াশার হালকা স্তর গভীর ও ধূমায়িত হয়ে আচ্ছন্ন করে তোলে দিক চক্রবাল। রাতভর ঝরে শিশির, ভিজে ওঠে ঘাস, লতাপাতা, ঘরবাড়ির টিনের ছাউনি।

ঘাসের ডগায়, পাতার কিনারে জমে থাকা শিশির বিন্দুতে ভোরের সোনালি রোদের স্পর্শ ছড়িয়ে দেয় বড়ই মনোহর দ্যুতি। বহুকাল থেকে মুক্তোদানা বা হীরার কুচির সাথে লোকে তার শোভার তুলনা করে আসছে। শীতের এই রোদ কতই না আদরণীয়। ‘মিঠে রোদ’, ‘সোনা রোদ’ ভালবেসে দেয়া এমন সব তার নাম।

আরও পড়ুন: আজও ঢাকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’

পঞ্জিকার হিসেবে, আজ শীতের শুরু হলেও গত কয়েকদিন ধরেই হিমেল হাওয়ার ঝাপটা ও ঘন কুয়াশা জানান দিচ্ছিল শীতের আগমনী বার্তা। তারও আগে থেকে প্রবল শীত থেকে জীবন বাঁচাতে অতিথি পাখিরা বাংলাদেশে আসতে শুরু করেছে।

বাংলা সাহিত্যে শীত নিয়ে নানা বন্দনা রয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘শীতের হাওয়ার লাগল নাচন আম্লকির এই ডালে ডালে, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়’।

শীতকালে ফোটে বহু বাহারি ফুল। শীতের বিবর্ণ পরিবেশে এসব ফুল বর্ণিল রঙ ছড়িয়ে মানুষের কাছ থেকে বিশেষ সমাদর আদায় করে নেয়।

আরও পড়ুন: পঞ্চগড়ে বইছে শৈত্য প্রবাহ

এ সময় মাঠের পর মাঠ ভরা শিম, কপি, গাজর, টমেটো, মটরশুঁটি, বরবটি, বেগুন, টমেটো প্রভৃতির আবাদ। সরিষার কথা বলতে হবে আলাদা করেই। এছাড়া পিঠাপুলি, অতিথি আপ্যায়ন ও যাত্রাপালায় গ্রামীণ জনপদে নির্ভার আনন্দের তরঙ্গ বয়ে যায়।

আমাদের দেশে তুষার না পড়লেও শীতের শুষ্ক রুক্ষতা দেখার মতো। গাছে গাছে মলিন ও বিবর্ণ হয়ে আসে পাতা, ফেটে ঝরে পড়ে বাকল। এ রুক্ষ প্রকৃতিই আবার ফুটিয়ে তোলে রক্তলাল গোলাপ, গাঁদা, ডালিয়া, মল্লিকাদের।

পৌষের প্রথম দিনে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। এ দিন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন: উত্তরা এক্সপ্রেসে দুর্বৃত্তদের আগুন

আবাহাওয়া অধিদফতর বলছে, দেশের ঐ অঞ্চল দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ (৮-১০ ডিগ্রি সে. মধ্যে) বইছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ ভোর ৬ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফে ৩০.৬ ডিগ্রি সে.।

আরও পড়ুন: স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল

এ দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা ১১.৪ ও কুড়িগ্রামের রাজারহাটে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

সাটুরিয়ায় নকল লোগো ব্যবহারে আইসক্রিম কারখানাকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়...

 চব্বিশের আন্দোলনে ঝালকাঠির রাস্তায় নেমেছিল হাজারো ছাত্র-জনতা

২০২৪ সালের কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন একপর্যায়ে গণঅভ্যুত্থ...

ডিসেম্বরেই ফুটবলকে বিদায় জানাচ্ছেন নেইমার! 

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত স...

জামায়াত আমিরের হুঁশিয়ারি: জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা তছনছ করে দেয়া হবে

জুলাই আন্দোলনের স্মৃতি ও ইতিহাসকে আড়াল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সং...

বিআরটিএর দালালবিরোধী অভিযান, মিরপুরে ৫ জনের কারাদণ্ড

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা