ছবি : সংগৃহিত
জাতীয়

ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কায় রেজাউল করিম (৫৫) নামের ডাচবাংলা ব্যাংকের এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন।

আরও পড়ুন: অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিজয়ের দিন

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা তার ভাই মো. এনামুল জানান, আমার ভাই ডাচবাংলা ব্যাংকের বুথে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। ভোরের দিকে মগবাজার ওয়্যারলেসগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আহত হন। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মানুষ উৎসবে মেতেছে

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা