ছবি : সংগৃহিত
জাতীয়

ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানী মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা ৪ জন।

আরও পড়ুন: নির্বাচনের তফসিল বৈধ

সোমবার (১১ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মাসুম (২৫) নামের ওই যুবক মারা যান।

নিহতের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার রামনাথপুর গ্রামে, তিনি ওই ফিলিং স্টেশনে অপারেটর পদে কর্মরত ছিলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় ৮ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়। আজ মাসুম নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।

আরও পড়ুন: আদম তমিজী হক আটক

৮ জনের মধ্যে এখন পর্যন্ত ৪ জন মারা গেছেন। একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং এখনও ৩ জন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

গত ৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন খায়ের মিয়া, রোববার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে সালাউদ্দিন ও সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আমির হোসেন সুমন মারা যান।

নিহতের বন্ধু আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর মাসুমের শরীরে আগুন ধরে যায়। আমরা পানি দিয়ে তার শরীরে আগুন নেভানোর চেষ্টা করি। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বান ইন্সটিটিউটে নিয়ে এলে আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আরও পড়ুন: নভেম্বরে সড়কে ঝড়ল ৪৬৭ প্রাণ

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে ৮ জন দগ্ধ হন। এদের মধ্যে আমির হোসেন সুমনের দেহের ৩৫ শতাংশ, মো. মাসুমের ৬০ শতাংশ, মো. সালাউদ্দিনের ৬৫ শতাংশ, কামাল আবেদীনের ১৫ শতাংশ, মো. খায়ের মিয়ার ১৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, মো. রানার ৫ শতাংশ ও মো. মামুনের ৫ শতাংশ দগ্ধ হয়।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট

বাংলা চলচ্চিত্রের দর্শকদের হৃদয়ে আজও উজ্জ্বল এক নাম সালমান শাহ। ক্যালেন্ডারের...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা