সংগৃহীত
জাতীয়

২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি, জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দল ও জোটের ডাকে ফের ৪৮ ঘণ্টার অবরোধের শুরুতে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: র‍্যাবের ৪৩০ টহল দল মোতায়েন

রোববার (২৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি দায়িত্ব পালন করছে।

এর আগে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি, জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দল ও জোট ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।

আরও পড়ুন: উত্তরায় বাসে আগুন

শনিবার (২৬ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশবাসীর উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শান্তিপূর্ণ আন্দোলনে আপনি আমি-আমরা একা নই। সবার অংশগ্রহণে একদফার এ আন্দোলন আরও বিস্তৃত, বেগবান ও তেজোদীপ্ত হবে। মনে রাখবেন, দেশের গণতন্ত্রকামী মানুষ, বিশ্বের গণতান্ত্রিক শক্তিও আর ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। সরকারের পতন হবেই।

অপরদিকে এক প্রেস বিবৃতিতে দেশবাসীকে কর্মসূচি সফলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

আরও পড়ুন: আবাসিক হোটেলে দর্জির মরদেহ

পৃথক বিবৃতিতে দেশে শান্তিপূর্ণভাবে সর্বাত্মক অবরোধ সফলে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকার ভয়ে দিশাহারা।

এক বিবৃতিতে অবরোধ সফলের জন্য আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এছাড়াও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু), পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

 বড়পুকুরিয়ায় কৃষিজমিতে গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা

দেশের একমাত্র ভূগর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগেই দিনাজপুরের পার্...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা