সংগৃহীত
জাতীয়

ভোট পর্যবেক্ষণ করবে ১২ দেশ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, এরই মধ্যে বিশ্বের ১২টি দেশ দ্বাদশ নির্বাচন সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে বলে ইসিকে জানিয়েছে।

আরও পড়ুন: এনআইডি সংশোধন বন্ধ করা যাবে না

মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য বলেন তিনি।

অশোক কুমার জানান, বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বৃদ্ধির জন্য আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করেছিলাম, কমিশন তা অনুমোদনও করেছে। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য এ সময় বৃদ্ধি করে ৭ ডিসেম্বর করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা অনুসারে যেকোনো সংস্থা বা ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ইসির ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে এ সময়ের মধ্যে আবেদন করতে পারবে।

আরও পড়ুন: কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না

তিনি আরও বলেন, এখন পর্যন্ত যা আবেদন পেয়েছি তা ১২টি দেশের বিভিন্ন পর্যবেক্ষকের আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে ৪টি সংস্থার আবেদন পেয়েছি। সংখ্যা হিসেবে বিবেচনা করলে ৩০-৩২। তবে এ সংখ্যা সামনে বাড়তে পারে। ৪ টি সংস্থার মধ্যে আফ্রিকান ইলেকটোরাল থেকে ১১ জন, সাউথ এশিয়ান ডেভলপমেন্ট ফোরামের ৪ জন, আইআরআই’র ৫ জন ও ইইউ থেকে ৪ জন নির্বাচন পর্যবেক্ষণে আসবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা