সংগৃহীত ছবি
জাতীয়

যথাসময়ে নির্বাচন হবে

নিজস্ব প্রতিবেদক : কোনো দল নির্বাচনে না এলে নির্বাচন হবে না এরকম কোনো বিধান সংবিধানে নেই। বিএনপি না এলেও আরও অনেক দল নির্বাচনে আসবে। কাজেই যথাসময়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন : ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, কে এলো, কে না এলো সেটি বড় কথা নয়। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি।

আরও পড়ুন : আরও ১১ প্রাণহানি, শনাক্ত ১৩৩৩

তিনি বলেন, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তাকে সংবিধানের সকল দায়িত্ব দেওয়া হয়েছে। এক ধরনের সার্বভৌমত্ব দেওয়া হয়েছে। কেউ যদি নির্বাচন নিয়ে হেলাফেলা করে সেজন্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতিতে যেকোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা চাকরিচ্যুত করতে পারে প্রতিষ্ঠানটি।

আব্দুর রাজ্জাক বলেন, আগামী নির্বাচন হবে সুন্দর ও শান্তিপূর্ণ। কিন্তু বিএনপি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এজন্য তারা গত ২৮ অক্টোবর থেকে দেশে আগুন সন্ত্রাস করছে। যানবাহনে আগুন দিচ্ছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : বিএনপি দেশের শত্রু

তিনি বলেন, বিএনপি ২০১৪-১৫ সালের মতো আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। প্রতিদিন গাড়িতে আগুন দিচ্ছে। পুলিশকে পিটিয়ে মেরেছে। এগুলো করে বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না। রাজনীতি-গণতন্ত্রের নামে হরতাল-অবরোধ আর আগুন সন্ত্রাস করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপিকে ছাড় দিতে পারে না। মানুষের জানমালের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস হবে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা