সংগৃহীত
জাতীয়

তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে। সংবিধানের বিধান অনুযায়ী মেয়াদপূর্তির আগের ৯০ দিনের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন কমিশন সব কার্যক্রম সম্পন্ন করছে।

আরও পড়ুন: ঢাকায় রাজপথে ইইউ’র উদ্বেগ

রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালের নির্বাচন কমিশনার ও ইলেকশন মনিটরিং ফোরামসহ ৯ জন প্রতিনিধির সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সিইসিসহ ৪ জন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিব এসব কথা জানান।

ইলেকশন মনিটরিং ফোরামের ব্যানারে ৫ জন বিদেশি মেহমানসহ একটি প্রতিনিধি দল কমিশনের কাছে আগেই সময় চেয়েছিল।

প্রতিনিধি দলে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নেপালের ১ জন সাবেক নির্বাচন কমিশনারসহ মালদ্বীপ, শ্রীলঙ্কার ২ জন প্রধান নির্বাচন কমিশনার ও নেপালের ১জন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পুলিশ হত্যার বিচার ত্বরিত গতিতে হবে

ইসি সচিব জানান, তারা নির্বাচন পদ্ধতি কীভাবে কাজ করে, আমাদের নির্বাচন কমিশন কীভাবে কাজ করে- বৈঠকে এসব তথ্যের আদান-প্রদান হয়েছে। বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত কিছু প্রশ্নের মাধ্যমে তারা বিষয়টি জানতে চেয়েছিলেন। কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনার তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন ও বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল। এর মধ্যে একটি হলো- তাদের দেশগুলোতে কীভাবে নির্বাচন ব্যবস্থা চালু আছে।

তিনি সবশেষে বলেন, মতবিনিময়ে শুধু তাদের ও আমাদের প্রসিডিউরের আদান-প্রদান হয়েছে। সে সকল দেশে নির্বাচন কীভাবে হয় আমরা জানতে পেরেছি। সেখানে যদি এডাপ্টেশনের সুযোগ থাকে, তাহলে কমিশন তা নেবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খ...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা