ক্ষমতা যতই হোক, কাউকে ছাড় নয়: মেয়র আতিকুল
জাতীয়

কাউকে ছাড় নয়: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বিলবোর্ড অপসারণের বিষয়ে জানিয়েছেন, রাজধানীর অবৈধভাবে থাকা সকল বিলবোর্ড অপসারণ করা হবে। বিলবোর্ড অপসারণকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠান যতই ক্ষমতাধর হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না।

বুধবার (০২ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরে পুলিশ বক্সের ওপর অবৈধ বিলবোর্ড অপসারণকালে মেয়র এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, এই শহর সবার, সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এখানে কোনো অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। যত ক্ষমতাধরই হোক না কেন আমি কাউকে ছাড় দেব না।

তিনি আরও বলেন, আমাকে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিলবোর্ড অপসারণ করতে পারব না। আমিও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি, দেখি কে বাধা দেয়। আমি সকল অবৈধ বিলবোর্ড অপসারণ করব।

ঢাকা উত্তরের মেয়র বলেন, কেউ শহরকে নোংরা করতে পারবে না। আমাদের এই অভিযান চলবে। এই বিলবোর্ডটি ১৬ বছরে কেউ নামাতে পারেনি, আমি এটা অপসারণ করে এখনই নিলাম করব। এর মধ্য দিয়ে নগরবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই কেউ অবৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না।

সান নিউজ/ আরএইচ/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা