ছবি-সংগৃহীত
জাতীয়

আইনজীবীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বোয়ালখালী উপজেলায় অসীম ঘোষ নামের এক আইনজীবীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: মহাখালীতে যুবকের আত্মহত্যা

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নংওয়ার্ডে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত অসীম ঘোষ (৩৯) নামের ঐ আইনজীবী স্থানীয় প্রয়াত গৌরাঙ্গ ঘোষের ছেলে। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য।

স্থানীয়রা জানায়, অসীমের বাবা-মা কেউ বেঁচে নেই। তারা ১ ভাই ও ১ বোন। বোনের বিয়ে হয়ে গেছে। ছোট ভাইয়ের মানসিক সমস্যা কারণে বেশিরভাগ সময় বাইরে ঘুরে বেড়ান। সম্প্রতি অসীমের বিয়ের কথাবার্তা চলছিল।

আরও পড়ুন: প্রেমিকার বাড়িতে যুবকের মরদেহ

অসীমের বোন রমা বলেন, বৃহস্পতিবার তিনি চট্টগ্রাম থেকে বাড়ি ফিরেছিল। এরপর শনিবার রাত ৮ টার দিকে বাড়ির লোকজন ফোনে জানায়, অসীম আত্মহত্যা করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা