ছবি: সংগৃহীত
জাতীয়

গত ২ নির্বাচন নিয়ে বিতর্কের চাপ পড়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইসির ওপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্কের চাপ পড়েছে। তাই বর্তমানে কমিশনের দায়িত্ব বেড়েছে।

আরও পড়ুন: খালেদার বিদেশ যাওয়ার সুযোগ নেই

রোববার (১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি এ কথা জানান।

এ দিন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে গত ৩১ জুলাই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টি- এ ২ দলের সাথে বৈঠকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে তর্ক-বিতর্কের বিষয়টি উত্থাপন করেন সিইসি।

আরও পড়ুন: সরকার প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল

তিনি বলেন, আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট। সেটি যাতে না হয়, সেজন্য দায়িত্ব পালনে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৪ ও ২০১৮ সালে দেশে যে ২ টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলোর বিতর্কের চাপ বর্তমান কমিশনের ওপর পড়েছে। এজন্য এ কমিশনের দায়িত্ব অনেক বেশি। আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইসি।

আরও পড়ুন: খুলনায় ধর্মঘট, তেল উত্তোলন বন্ধ

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা আগামীতে যে নির্বাচন করতে যাচ্ছি, এ নির্বাচনের বিশেষ দিক হচ্ছে অভিযোগের মাত্রা অতিরিক্ত। নির্বাচন নিয়ে সমালোচনা-বিতর্ক থাকতে পারে। অতীতে, এমনকি ব্রিটিশ আমলেও নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, আপনাদের মনে রাখতে হবে, ক্রেডিবিল বলে একটা শব্দ আছে। এ শব্দটা শুধু আমাদের দেশের আইনে নয়, সব দেশের আইনে ও আন্তর্জাতিক যে আইসিসিপিআর আছে ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস, সেখানেও ডেমোক্রেসির ক্ষেত্রে এ শব্দটা ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

তিনি বলেন, নির্বাচনগুলো ক্রেডিবল হতে হবে। ক্রেডিবল তখনই হবে, যখন আমরা আমাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে স্বচ্ছতা প্রতিপাদিত করতে পারবো। ডিজিটাল প্রযুক্তির কারণে এটা সম্ভব।

মিডিয়াকর্মীরা তাৎক্ষণিক তথ্যগুলো ধারণ করে সরাসরি সম্প্রচার করতে পারেন। এদিক থেকে জবাবদিহিতা অনেক সহজ হয়ে গেছে। নির্বাচনের স্বচ্ছতা শুধু অবাধ হবে তা না, এটা স্বচ্ছভাবে হচ্ছে তা দেখা যেতে হবে।

এ সময় নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতার সাথে ভোট অনুষ্ঠানে কাজ করার আহ্বান জানান সিইসি। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিইসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক...

ভুয়া সচিবের প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

সচিব পরিচয়ে প্রতারণা করে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার কাছ থেকে ৩০ লাখ টাকা...

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যস্ত প্রশাসন

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্...

অজ্ঞাত নম্বর থেকে হুমকি, জিডি করলেন অপ্রতিমের বাবা-মা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৭

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা