ছবি-সংগৃহীত
জাতীয়

মহাখালীতে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী মহাখালীতে কবির হোসেন (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

রোববার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় খ্রিষ্টান পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কবির নরসিংদী জেলার কালিকাপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে।

কবিরের স্ত্রী শাহিনুর আক্তার জানান, আমারা তেজগাঁও কুনি পাড়ায় ভাড়া বাসায় থাকি। পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন তার সাথে আমার ঝগড়া চলছিল। আজ সকালে ঝগড়া করে মহাখালীর খ্রিষ্টান পাড়ায় তার বড় ভাই মানিকের বাসায় গিয়ে,গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

আরও পড়ুন : ২০৩০ সালের মধ্যে যক্ষ্মা নির্মূল হবে

পরে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা