ছবি: সংগৃহীত
জাতীয়

জন্মদিনে প্রধানমন্ত্রী‌কে শু‌ভেচ্ছা জানা‌লেন মো‌দি

নিজস্ব প্রতিবেদক: জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: মায়ের জন্মদিন উদযাপন করলেন জয়

বৃহস্প‌তিবার (২৮ সেপ্টেম্বর) সরকারপ্রধান‌কে এক বার্তায় এ শু‌ভেচ্ছা জানান তিনি।

ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুকে জানিয়েছে, বৃহস্প‌তিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা ক‌রে‌ছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন

শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি।

বঙ্গবন্ধুকন্যা ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের নেতৃত্বে আছেন এবং দেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী তিনি। তার নেতৃত্বে ১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

আরও পড়ুন: মহানবীর আদর্শে কাজ করার আহ্বান

২০০৯ সাল থেকে টানা ৩ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শেখ হাসিনা। এবার তিনি চতুর্থ দফায় দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে তি‌নি যুক্তরা‌ষ্ট্রে অবস্থান কর‌ছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা