সংগৃহীত ছবি
জাতীয়

ঢাকা ছাড়লেন ফরাসি প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৮ মিনেটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশে রওনা হন তিনি।

আরও পড়ুন : ম্যাক্রোঁর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে

বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) রাতে দিল্লি থেকে দুই দিনের সফরে ঢাকায় আসেন ম্যাক্রোঁ। বিমানবন্দরে ম্যাক্রোঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়।

আরও পড়ুন : ভূমধ্যসাগরে ৬৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

সফরের শুরুর দিন রোববার রাতে রাষ্ট্রীয়ভোজে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট। রাতে তিনি ধানমন্ডিতে গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শনে যান।

আজ সফরের দ্বিতীয় দিন ফ্রান্সের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। পরে দুই শীর্ষ নেতার উপস্থিতিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন : দলগুলোর সঙ্গে বৈঠকের ভাবনা নেই

পরে দুই শীর্ষ নেতা বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হওয়ার আগে ফরাসি প্রেসিডেন্ট সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন।

পরে ফরাসি প্রেসিডেন্ট রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান। বৃষ্টির মধ্যে তুরাগ নদ ঘুরে দেখেন ম্যাক্রোঁ। এ সময় তিনি নৌকাবাইচ উপভোগ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা