ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্রান্সে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ 

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করেছে ফ্রান্স।

আরও পড়ুন: গাজায় শরণার্থী ক্যাম্পে হামলায় নিহত ৪৫

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানী প্যারিসে বিক্ষোভে অংশ নেন কয়েকশ মানুষ। এ সময় কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় দাঙ্গা পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সকে ২৯ বছর বয়সী বিক্ষোভকারী শারলট ভনটিয়ার বলেন, আমরা আইনের শাসনের আওতাধীন দেশে বসবাস করি। এখানে আমাদের কোনো কিছুর পক্ষে অবস্থান নেয়া ও আন্দোলন করার অধিকার রয়েছে।

আরও পড়ুন: পদত্যাগ করলেন ইসরায়েলের তথ্যমন্ত্রী

তিনি বলেন, এটি কখনই নৈতিক হবে না, যখন এখানে এক পক্ষ আন্দোলন করতে পারবে আর অন্য পক্ষ তা পারবে না।`

এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড মুসা দারমানিন জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে দাবি করে ফ্রান্সে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্যারিসের বিখ্যাত প্লেস দে লা রিপাবলিকের স্মৃতিস্তম্ভে রঙ স্প্রে করে ‘ফ্রি প্যালেস্টাইন’ লিখেছেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

এ সময় অনেকেই ফিলিস্তিনি পতাকা শরীরে জড়িয়ে বিক্ষোভে অংশ নেন এবং বিক্ষোভস্থল ‘আমরা সবাই ফিলিস্তিনি’ ধ্বনিতে আন্দোলিত হয়ে ওঠে।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ ধরনের কার্যকলাপ থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।

উল্লেখ্য, গাজা উপত্যকায় টানা ষষ্ঠ দিনের মতো ইসরায়েলি হামলায় অন্তত ১৪০০ জন নিহত হয়েছেন। এমন সময় সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা দিল ফ্রান্স।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা