সংগৃহীত
জাতীয়

বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় নারী

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর হাতিরঝিলে অবস্থিত একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন এক নারী। ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ২ ঘণ্টা টাওয়ারে অবস্থানের পর তাকে নিচে নামিয়ে আনেন।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। হাতিরঝিলের পাশের লোকজন ঐ নারীকে টাওয়ারের উপরে উঠতে দেখে ফায়ার সার্ভিসে ফোন দেন।

আরও পড়ুন: সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকালে হাতিরঝিলের মগবাজার-তেজগাঁও প্রান্তে প্রচুর ভিড় হয় তাকে দেখতে। অনেকেই বিভিন্ন কৌশলে তাকে ডাকলেও তিনি কোনো সাড়া দেননি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঐ নারীর নাম খুকুমণি। মানসিক ভারসাম্যহীন তিনি। বিকালে হঠাৎ টাওয়ারে উঠে যান তিনি। তেজগাঁও থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তার সাথে কথা বলে তাকে নামিয়ে আনে।

আরও পড়ুন: ৩৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার ৫

ফায়ার সার্ভিস বলছে, বিদ্যুৎ বিভাগ জানিয়েছে এই টাওয়ার দিয়ে ১ লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাদের লোকজনও ঘটনাস্থলে ছিল।

ফায়ার সার্ভিস টিম ঐ নারীকে স্থানীয় পুলিশের হেফাজতে দিয়েছে ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা