ছবি : সংগৃহিত
জাতীয়

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সাথে উজরা’র সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

আরও পড়ুন: বাংলাদেশ যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষম

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।

এদিকে বুধবার উজরা জেয়ার নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে হেলপার নিহত

প্রতিনিধিদলটি সকাল পৌনে ৯টায় কক্সবাজার বিমানবন্দরে নামে। এসময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান আরআরআরসি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনকালে আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নারী ও শিশুদের মাঝে খাবারসামগ্রী ও ওষুধ বিতরণ করেন।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন প্রতিনিধিদল

প্রসঙ্গত, চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন উজরা জেয়া। মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বাংলাদেশ নিয়ে নতুন মার্কিন ভিসানীতি ঘোষণার পর উজরা জেয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফর করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা