ছবি : সংগৃহিত
জাতীয়

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী‌কে শেখ আহমদের ফোন

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রকিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সৌরভ কুমারকে স্বাগত জানান।

সূত্র থেকে জানা যায়, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে তিনি ঢাকা এসেছেন।

এ সংক্ষিপ্ত সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন সৌরভ কুমার।

আরও পড়ুন: খাদ্যের অবৈধ মজুতে যাবজ্জীবন কারাদণ্ড

আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের পূর্ব প্রস্তুতি নিয়ে এসময় তারা আলাপ করবেন। বিমসটেক অফিসেও যাবেন তিনি।

বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। কারণ বর্তমানে ঢাকায় নেই তেনজিন লেকফেল।

প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারি থেকে ভারতের পররাষ্ট্রসচিব (পূর্বের) দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক সৌরভ কুমার।

আরও পড়ুন: একদিনে পানিতে ডুবে ৯ মৃত্যু

১৯৮৯ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া সৌরভ বর্তমান দায়িত্বের আগে মিয়ানমার ও ইরানে নয়া দিল্লির হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা