জাতীয়

দুই মন্ত্রীর বইমেলায় যাওয়া স্থগিত

সান নিউজ ডেস্ক: অমর একুশে বইমেলায় যাওয়ার কর্মসূচি স্থগিত করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন। দুটি বইয়ের মোড়ক উন্মোচন করতে তাদের বইমেলায় যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন: প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করব

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দুই মন্ত্রণালয় থেকে আলাদা বার্তায় তাদের বই মেলার অনুষ্ঠানে না যাওয়ার কথা জানানো হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, অনিবার্য কারণে ওবায়দুল কাদেরের আজকের বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

আরও পড়ুন: জঙ্গি হামলার নজির নেই

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর ক্ষুদে বার্তায় জানান, অনিবার্য কারণে মন্ত্রী মো. শাহাব উদ্দিনের শুক্রবার বিকেল ৫টায় একুশে বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা বরাবর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি চিঠি আসে। চিঠিতে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। পরে এ বিষয়ে শাহবাগ থানায় জিডি করা হয়।

আরও পড়ুন: চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

চিঠিতে লেখা হয়, রাজধানীর যাত্রাবাড়ীতে দেহব্যবসা বন্ধ না হলে পাকিস্তানের করাচির মতো পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশকে হত্যা করা হবে। এ ছাড়া অমর একুশে বইমেলাতেও বোমা মারা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা