প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করব

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন হৃদরোগের চিকিৎসায় স্বয়ংসম্পূর্ণ। এই রোগের চিকিৎসায় এখন আর দেশের বাইরে যেতে হয় না। শতকরা ৯৫ ভাগ চিকিৎসা দেশেই হচ্ছে।

আরও পড়ুন: চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

প্রতি হাজারে ১০ জন শিশু হৃদরোগে ভুগছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, দেশে মোট মৃত্যুর ২৭ ভাগ হৃদরোগে হয়ে থাকে। এর জন্য দায়ী হলো আমাদের খাদ্যাভ্যাসের ঠিক না থাকা, ধূমপান করা ও কায়িক শ্রম না করা। আমাদেরকে শুধু হৃদরোগ চিকিৎসা নয়, আমাদেরকে প্রতিরোধেও নজর দিতে হবে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশন এবং ইন্টারভেনশনাল অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ৩য় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, যেসব রোগের চিকিৎসা দেশের বাইরে করতো হতো, সেগুলো এখন দেশেই হচ্ছে। কিডনি, লিভার, বনম্যারোসহ জটিল সব চিকিৎসা দেশেই হচ্ছে। আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গত ১৪ বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সারাদেশে ৬০০টি হাসপাতাল, হৃদরোগ, বক্ষব্যাধি হাসপাতাল হয়েছে। গ্রামীণ স্বাস্থ্য সেবায় আমরা ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছি, সেগুলোতে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের চিকিৎসা ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।

বর্তমানে সারাদেশে ১১৫টি মেডিকেল কলেজ আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করবো। প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, ইতোমধ্যে ৪টি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ সম্পন্ন হয়েছে। শিশু কার্ডিয়াক সেবা বাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিয়াক বিভাগ স্থাপন হয়েছে।

বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, এমিরেটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা