ছবি : সংগৃহিত
জাতীয়
রিজার্ভ চুরির মামলা

বাংলাদেশের বিরুদ্ধে ফিলিপাইনের আপিল

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় গত ১৩ জানুয়ারি বাংলাদেশের পক্ষে রায় দেন নিউইয়র্কের সুপ্রিম কোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে ফিলিপাইনের অভিযুক্ত ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি)।

আরও পড়ুন : তৌহিদুলের প্রশংসায় পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানায় ফিলিপাইনের সংবাদমাধ্যম রেপ্লারডটকম।

রিজার্ভের অর্থ চুরির জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী করে থাকে আরসিবিসি ব্যাংক ও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে। তবে ম্যানিলাভিত্তিক রিজাল ব্যাংক শুরু থেকেই অভিযোগটি অস্বীকার করে আসছে।

চুরির অর্থ ফিরে পেতে বাংলাদেশ নিউইয়র্কের সুপ্রিম কোর্টে মামলা করে। কিন্তু রিজাল ব্যাংক মামলাটি বাতিল করে দিতে দুটি আবেদন জানায়। পরে নিউইয়র্কের সুপ্রিম কোর্ট রায় দেন, এ মামলার কার্যক্রম চলবে।

আরও পড়ুন : ২৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

এরপর আদালত বাংলাদেশ ব্যাংক এবং রিজাল ব্যাংককে মধ্যস্থতা করতে নির্দেশ দেন। এ রায়ের জবাবে রিজাল ব্যাংক জানায়, তারা আইনি লড়াই চালিয়ে যাবে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংক নিউইয়র্কের সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে। বিবৃতি দিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, এ রায়ের মাধ্যমে বাংলাদেশ প্রয়োজনীয় আইনি লড়াই চালিয়ে যেতে পারবে।

বার্তাসংস্থা রয়টার্সকে ঢাকার একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী এখন আরসিবিসিকে বাংলাদেশের সঙ্গে মধ্যস্থতা করতে হবে নয়তো দীর্ঘ আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে।

আরও পড়ুন : রোববার বন্ধ থাকবে যেসব সড়ক

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা সুইফটে ভুয়া অর্থ স্থানান্তরের আদেশ দিয়ে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে। এই অর্থ ট্রান্সফার করা হয় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা