প্রতীকী ছবি
জাতীয়

দুর্নীতির সুযোগ নেই

সান নিউজ ডেস্ক: ঢাকার সুপেয় পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশনের দায়িত্বে থাকা সংস্থাটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক একেএম সহিদ উদ্দিন বলেছেন, ঢাকা ওয়াসার কোনো প্রকল্পে দুর্নীতির সুযোগ নেই।

আরও পড়ুন: ব্রুনেইয়ের সুলতানকে ১৫ ছাগল উপহার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে বুধবার (১৯ অক্টোবর) সকালে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন দাবি করেন।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ অন্যদের বিরুদ্ধে ‘অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের’ অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সহিদ উদ্দিনকে তলব করেছিল দুদক। অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্ব একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন। একেএম সহিদ উদ্দিন ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক হলেও বর্তমানে এমডির দায়িত্ব পালন করছেন। এমডি তাকসিম আছেন ছুটিতে।

আরও পড়ুন: মুনিয়া হত্যার, সব আসামি খালাস

এক প্রশ্নের জবাবে সহিদ উদ্দিন বলেন, আমি কোনো দুর্নীতি দেখি না, আসলে কোনো দুর্নীতির সুযোগ নেই। প্রতিটি প্রকল্পে কনসালট্যান্ট থাকে। তারাই দেখাশোনা করেন। তাদের দায়িত্ব প্রকল্পের কাজ শেষ করা। তারা ম্যানেজমেন্টের দায়িত্বে। তাদের সুপারিশেই ঠিকাদারকে বিল দেওয়া হয়েছে। এর বাইরে এক টাকাও দেওয়া হয়নি।

ওয়াসার এ কর্মকর্তার ভাষ্য, জিজ্ঞাসাবাদে যা যা জানতে চাওয়া হয়েছে, দুদক কর্মকর্তাদের তার সবই বলেছেন।

আরও পড়ুন: পারমাণবিক ‘চুল্লিপাত্র’ উদ্বোধন

সকাল সাড়ে ৯টায় দুদকে আসেন সহিদ উদ্দিন। ঢাকা ওয়াসার কো-অর্ডিনেশন অফিসার শেখ এনায়েত আবদুল্লাহকেও এদিন জিজ্ঞাসাবাদ করছেন দুদক কর্মকর্তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা