জাতীয়

মোবাইল ছিনতাই, হাতেনাতে আটক

সান নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগে রমনা কালীমন্দিরে পূজায় আসা এক নারী ভক্তের মোবাইল ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মো. শামীম নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব।

আরও পড়ুন: শাকিব-বুবলীর পরকীয়ায় সংসার ভাঙে অপুর!

ছিনতাইকারী মো. শামীম শরীয়তপুর জেলার জাজিরা কৃঞ্চনগরের মৃত ইউনুছ আলী আকনের ছেলে। তার কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন, একটি চাকু, নগদ পাকিস্তানি ৫০০ রুপি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে রমনা কালীমন্দিরে একজন সাধারণ পূজারীর মোবাইল ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাচ্ছিল ছিনতাইকারী শামীম। এ সময় পূজামণ্ডপে দায়িত্বরত র‌্যাব-৩ এর গোয়েন্দা সদস্যদের নজরে এলে তারা ছিনতাইকারীর পিছু ধাওয়া করে এবং তাৎক্ষণিক তাকে হাতেনাতে আটক করে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা