ঢাকা আসছেন প্রণয় কুমার ভার্মা
জাতীয়

ঢাকা আসছেন প্রণয় কুমার ভার্মা

সান নিউজ ডেস্ক : ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি সাবেক হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

আরও পড়ুন : যুদ্ধ অবসানে প্রধানমন্ত্রীর ছয় দফা

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) হ্যানয় থেকে ঢাকায় আসছেন প্রণয় কুমার ভার্মা। ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি।

প্রণয় কুমার ভার্মা ভারতের ফরেন সার্ভিসের ১৯৯৪ ব্যাচের একজন কর্মকর্তা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক এবং ভারতের পরমাণু কূটনীতির বিভাগেও দায়িত্ব পালন করেছেন তিনি।

হংকং, সানফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু এবং ওয়াশিংটন ডিসিতে ভারতের মিশনে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব এবং ভার্মা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন প্রণয় কুমার ভার্মা। ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে ভারতের স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাটা স্টিলে চাকরি করেছেন তিনি।

আরও পড়ুন : বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৯

ঢাকায় নিযুক্ত নতুন এই ভারতীয় হাইকমিশনার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মিডিলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিসে চীনা ভাষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন প্রণয় কুমার ভার্মা।

আরও পড়ুন : হাতিয়ায় হিন্দু বাড়িতে হামলা-ভাঙচুর

প্রসঙ্গত, বিক্রম কুমার দোরাইস্বামী ইতোমধ্যে ঢাকা ত্যাগ করেছেন। যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা