জাতীয়

রাজধানীতে হকারদের বিক্ষোভ

সান নিউজ ডেস্ক : সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে রাজধানীর গুলিস্তান এলাকার হকাররা। এসময় তারা অভিযান বিরোধী স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন : চাষাবাদ বাড়াতে হবে

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গুলিস্তান এলাকায় উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযান শুরু হলে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন হকাররা।

বিক্ষোভকারীরা বলছে, কোথাও পুনর্বাসন না করে উচ্ছেদ করাটা আমরা নেব না। এই অভিযান বন্ধ করতে হবে।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আপনি হকারদের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আশা করি আপনি সেই প্রতিশ্রুতি আপনি রাখবেন। যদি না রাখেন তাহলে আপনাদের কথাও আমরা রাখতে পারব না। আমাদের যদি গায়ের জোরে জায়গা থেকে তুলে দিতে চান, তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাসিম কবির বলেন, আমরা শুনেছি হকারদের জন্য মেয়র সাহেব একটি মার্কেট করছেন। উনি বলেছেন ওখানে নাকি হকারদের জায়গা দেওয়া হবে। আমরা বলতে চাই, আপনারটা হবে নগদ আর আমাদেরটা হবে বাকি। এটা আমরা মেনে নেব না।

আরও পড়ুন: সীমান্তে গোলাগুলি বন্ধ হবে

তিনি আরও বলেন, আপনারা মার্কেট করবেন সেখানে ৪ থেকে ৫ বছর সময় লাগবে। এই লম্বা সময়টা আমাদের হকাররা কোথায় যাবে? আজ আমাদের হকারদের ব্যবস্থা করবেন, তারপর আমরা জায়গা ছাড়ব। এখন আপনারা চাইলে পাঁচতলা মার্কেট করেন বা একশ তলা বিল্ডিং করবেন, সেটা আপনাদের বিষয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা