জাতীয়

থেমে থেমে বৃষ্টি, দুর্ভোগে নগরবাসী

সান নিউজ ডেস্ক : নিম্নচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হবে আরো দুইদিন। এই বৃষ্টিপাত সারা দেশেই হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মন্ডল। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন : যুদ্ধে ব্যবধান গড়ে দিচ্ছে জার্মান অস্ত্র

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুই দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এছাড়া সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

তিনি বলেন, আজ সারা দেশেই কম-বেশি বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি আবার কোনো কোনো জায়গায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হবে। রাজধানীতেও সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে। তবে আগামীকাল (বুধবার) থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে।

ছানাউল হক মন্ডল বলেন, গতকাল (সোমবার) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ১১৬ মিলিমিটার। তবে বৃষ্টিপাত বাড়ার ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। গতকাল তাপমাত্রা যেমন ছিল আজও সেরকমই থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন : সিলেটে পরিবহন ধর্মঘট শুরু

আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে এই আবহাওয়াবিদ বলেন, ভারতের উপকূলে অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপের আকার ধারণ করেছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা