জাতীয়

রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সান নিউজ ডেস্ক: রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করেছে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ‘নিরাপদ সড়ক চাই’ ব্যানারে সহপাঠী হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা এ অবরোধ করেন তিনি।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাহিরে’ বলে স্লোগান দিতে থাকে। এতে ফার্মগেটের পূর্ব পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

সরেজমিন দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট সায়েন্স স্কুল ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেটের আল-রাজি হাসপাতালের সামনে মিছিল নিয়ে জড়ো হয়। পরে দুপুর ১২টার দিকে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও তারা মানেনি।

আরও পড়ুন: জজ মিয়াকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

অবরোধ চলাকালে তেজগাঁও থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়, জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে। জড়িত চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলে শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও তারা সড়ক থেকে সরেনি। পুলিশের পাশাপাশি তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরাও তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

নিহত আলী হোসেনের বন্ধু তাজোয়ার রহমান বলেন, ‘একটি গাড়ি ধাক্কা দেওয়ার পর আমার বন্ধু ১৫ মিনিটের মতো রাস্তায় পড়ে ছিল। কেউ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়নি। সময়মতো হাসপাতালে নেওয়া হলে আলী হোসেন হয়তো বেঁচে যেত।’

আরও পড়ুন: নিশ্চুপ রুশ প্রেসিডেন্ট!

এই শিক্ষার্থী আরও বলে, ‘আমরা নিরাপদ সড়ক চাই। আমরা স্কুল–কলেজে শিক্ষার জন্য বেরিয়ে কেন চিন্তায় থাকব যে রাস্তায় কখন কোন দুর্ঘটনা হয়?’

প্রসঙ্গত, গত রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কুনিপাড়া এলাকা থেকে ফার্মগেটে কোচিংয়ে যাওয়ার পথে বিজি প্রেসের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয় তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা