জাতীয়

খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই

সান নিউজ ডেস্ক: জি টু জি পদ্ধতিতে রাশিয়া থেকে গম এবং ভারত, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই। জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি অনুসারে দেশে ১০ দশমিক ৫০ লাখ টন খাদ্যশস্য নিরাপত্তা মজুত রাখার কথা থাকলেও বর্তমানে এর চেয়ে বেশি মজুত রয়েছে।

আরও পড়ুন: ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত আলী আজমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে (৩০ আগস্ট ২০২২) দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ টন খাদ্যশস্য মজুত আছে। এর মধ্যে ১৭ লাখ ৩৩ হাজার ৩০০ টন চাল, ১ লাখ ৪১ হাজার ১১৮ টন গম ও ১ লাখ ১৭ হাজার ৯৭ টন ধান মজুত রয়েছে।

আরও পড়ুন: পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে

একই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, দেশের ১৬.৫২ কোটি মানুষের মোট খাদ্যশস্য গ্রহণের প্রয়োজন ২৩৩ দশমিক ৩৫ লাখ টন। এর মধ্যে ২২১ দশমিক ৪১ লাখ টন চাল ও ১১ দশমিক ৯৪ লাখ টন গম। ২০২১-২২ অর্থ বছরে খাদ্যশস্যের উৎপাদন হয়েছে ৩৮৯ দশমিক ২৯ লাখ টন। যা চাহিদার তুলনায় বেশি।

রুস্তম আলী ফরাজী প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে ১৫ লাখ ৪৪ হাজার ১৪৫ দশমিক ৮ টন চাল, ১৯ লাখ ৯৫ হাজার ৫৩৯ দশমিক ৬ টন ভোজ্য তেল, ছয় লাখ ৯৯ হাজার ১২৯ দশমিক ৩ টন পেঁয়াজ ও ৫৪ হাজার ২৩৭ দশমিক ৬ টন রসুন আমদানি করা হয়েছে।

আরও পড়ুন: জাহালম পেলেন ৫ লাখ টাকার চেক

জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে ৬৭ লাখ ২ হাজার ৬৮৮ দশমিক ৫ টন গম, ২৭ লাখ ৭৭ হাজার ৪৬৮ দশমিক ৮ টন তেলবীজ, ২৭ লাখ ৮ হাজার ৪৯ টন চিনি, তিন লাখ ৬৩ হাজার ১০৭ দশমিক ৫ টন মশলা, ১২ লাখ ৪৮ হাজার ৩৯২ দশমিক ৭ টন ডাল, ১২ লাখ ৩৬ হাজার ১৩১ দশমিক ৪ টন ফলমূল, এক লাখ ৫৬ হাজার ২৪৬ দশমিক ২ টন দুগ্ধজাত পণ্য আমদানি করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা