জাতীয়

চট্টগ্রাম-কলকাতা পুনরায় ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

মোঃ দেলোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর চট্টগ্রামবাসীর চাহিদা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিদিন চট্টগ্রাম থেকে কলকাতায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আরও পড়ুন: বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী

আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল ১১টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ১১ টা ৪০ মিনিটে কলকাতায় অবতরণ করবে। একই দিন দুপুর ১২টা ৪০ মিনিটে কলকাতা থেকে উড্ডয়ন করে চট্টগ্রামে দুপুর ২টা ১০ মিনিটে পৌঁছাবে।

চট্টগ্রাম-কলকাতা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৮,৭৬০ টাকা এবং রিটার্ন ভাড়া ১৬৫৩৭ টাকা নির্ধারন করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।

বৃহত্তর চট্টগ্রাম থেকে পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ ভারতের বিভিন্ন প্রদেশে ভ্রমণ করার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কলকাতায় ভ্রমণ করে থাকে। চট্টগ্রাম থেকে কলকাতা ছাড়াও প্রতিদিন ঢাকা থেকে দু’বার কলকাতা ও একবার চেন্নাই ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল অভ্যন্তরীণ রুটসহ ঢাকা থেকে আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, চেন্নাই, মালে, গুয়াংজু, কুয়ালালামপুর, দোহা, শারজাহ, দুবাই, মাস্কাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

আরও পড়ুন: জ্বালানি মূল্য সমন্বয় করা হবে

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমানবহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০সহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।

চট্টগ্রাম-কলকাতা রুটে টিকেট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন- ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা