জাতীয়

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

সান নিউজ ডেস্ক: চার‌ দি‌নের সফরে ঢাকায় পৌঁছে‌ছেন মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। ওয়াং‌য়ের ঘণ্টাখা‌নেক পর শ‌নিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দি‌কে ঢাকায় পা রা‌খেন সিসন।

আরও পড়ুন: ঢাকায় চীনা পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিস‌নের ঢাকায় আসার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা ৬টার দি‌কে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দ‌রে অবতরণ ক‌রেন।

বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধির সফরে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে।

কূটনৈতিক সূত্র বল‌ছে, বাইডেন প্রশাসনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে ওয়াশিংটনের বহুপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইউক্রেন পরিস্থিতি, তাইওয়ান ইস্যু, খাদ্য নিরাপত্তা ইস্যুটি আলোচনায় আসবে। এছাড়া স্বাস্থ্য ব্যবস্থা, মানবাধিকার ও রো‌হিঙ্গা ইস্যু থাক‌বে আলোচনার টে‌বি‌লে।

জানা যায়, বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধির সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বড় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হতে পারে সিসনের।

আরও পড়ুন: ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

মূলত, ভারত, বাংলাদেশ ও কুয়েত সফ‌রের অংশ হি‌সে‌বে ঢাকায় এসেছেন সিসন। আগামী মঙ্গলবার (৯ আগস্ট) বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধির ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা