জাতীয়

সবাই নির্বাচনে অংশ নেবে

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করবে। আওয়ামী লীগসহ সবাই নির্বাচনে অংশ নেবে। বিএনপি নির্বাচন করবে কি করবে না এটি তাদের নিজস্ব বিষয়। এবার যাতে সুষ্ঠু নির্বাচন হয় সেজন্য ইভিএম চালু করতে যাচ্ছে কমিশন। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যাতে ইভিএমে নির্বাচন হয়।’

আরও পড়ুন: খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্সে নারী পুলিশের জন্য নবনির্মিত ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ রওশনুজ্জামান সিদ্দিকী, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভিটে-মাটি বিক্রি করবেন না

পরে পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে পুলিশ ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে দুই বছরের এক শিশু নিহত হয়। বুধবার (২৭ জুলাই) রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নম্বর ভাংবাড়ি কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আশা। সে উপজেলার মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে।

আরও পড়ুন: পদ্মা সেতুর পাড়ে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়তে চাই

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের গুলিতে সাত মাস বয়সী শিশু নিহত হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হবে। গুলিবর্ষণ করার পেছনে মূল কারণ বের করে যদি পুলিশের গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা